
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-মুর্শিদাবাদের সারগাছিতে অবস্থিত জেড অ্যাকাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হলো নিট ২০২৬-এর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। এবারের নিট পরীক্ষায় একাধিক ছাত্র-ছাত্রী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে অ্যাকাডেমির মুখ উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে সফল ছাত্র-ছাত্রীদের উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া, স্টেথোস্কোপ ও ব্যাগ তুলে দিয়ে সংবর্ধনা জানান জেড অ্যাকাডেমির কর্ণধার আক্তারুজ্জামান।
উল্লেখ্য, নিট ২০২৬ পরীক্ষায় জেড অ্যাকাডেমি দারুণ সাফল্য অর্জন করেছে, যা শিক্ষা মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং জেড অ্যাকাডেমির বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। সফল পড়ুয়াদের এই সম্মাননা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নিটে ধারাবাহিক সাফল্যের রহস্য কী? ভবিষ্যৎ পরিকল্পনা কী? এই বিষয়ে জেড অ্যাকাডেমির কর্ণধার আক্তারুজ্জামান কী বললেন, শুনুন তাঁর মুখেই।












Leave a Reply