“মদ্যপ” অবস্থায় বাইক নিয়ে যাওয়ার পথে চন্দ্রকোনারোডে ট্রাফিক পুলিশের হাতে তিন যুবক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- মদ্যপ অবস্থায় মোটরবাইক চালিয়ে যাওয়ার অভিযোগে তিন যুবককে আটক করল চন্দ্রকোনারোড ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায় নিয়মিত নাকা চেকিং চলাকালীন ট্রাফিক পুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহের ভিত্তিতে একটি মোটরবাইক থামিয়ে চালকসহ তিন আরোহীর আচরণে অসঙ্গতি লক্ষ্য করা যায়। এরপর তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ, তারা মদ্যপ অবস্থায় বাইক নিয়ে চলাচল করছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নাকা চেকিং ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকল যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে এবং মদ্যপান করে কখনও গাড়ি না চালানোর আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *