চন্দ্রকোনারোড বৈদ্যুতিক অফিসে প্রধানমন্ত্রী’র সূর্য ঘর প্রকল্পের সূচনা করলেন বিধায়ক বিমান মাহাত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৈদ্যুতিক বিল সাশ্রয় করার লক্ষ্যে এবং দূষণ এড়াতে “সূর্য ঘর” প্রকল্পের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ডবল ইঞ্জিন সরকার গঠনের পর এই রাজ্যেও সেই প্রকল্পের আওতায় আনতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতোন শুক্রবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বৈদ্যুতিক অফিস প্রাঙ্গনে প্রধানমন্ত্রী’র “সূর্য ঘর” প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন সালমনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, জেলা “সূর্য ঘর” প্রকল্পের আধিকারিক সুমন পোতা, স্টেশন ম্যানেজার শেখ শামিম রেজ,সৌমেন সাহা, এলাকার বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে, গৌতম কৌড়ী সহ একাধিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *