ভেটাগুড়িতে সিপিআই(এম)-এর ধিক্কার মিছিল, পার্টি অফিসে হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ভেটাগুড়িতে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও লুঠপাটের অভিযোগের প্রতিবাদে শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভেটাগুড়ি ফুটবল মাঠ থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করে ক্ষতিগ্রস্ত “কমরেড হরে কৃষ্ণ কোঙ্গার ভবন”-এ গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর নেতা তারাপদ বর্মন, প্রবীর পাল, শুভ্রালোক দাস, দেবেন বর্মন, মনোজ সরকার, উৎপল আচার্য, এন্দাদুল হক-সহ দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি এলাকায় শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বানও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *