সুপ্রিয়া চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ উদ্ধার, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের খাউচাঁদপাড়ার সুপ্রিয়া চা বাগান থেকে খাঁচাবন্দি অবস্থায় একটি চিতাবাঘ উদ্ধার করল বন দফতর। ওই চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাঘটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন উৎসুক স্থানীয়রা।
এদিকে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করেন। খাঁচাবন্দি চিতাবাঘ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *