এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়াতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে গিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া এলাকায়। সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম অভিজিৎ সিং,বয়স আনুমানিক ৩৭ বছর, সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পাই পরিবার পরিজন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুক্রবার সকালে সেই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে চন্দ্রকোনারোড হাউসের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *