
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার মালদার ভূতনীতে আকাশ পথে বন্যা পরিদর্শন করলেন রাজ্য প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক। রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারী রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন তিনজন মিলে এদিন হেলিকপ্টারে চেপে গোটা ভূতনী এলাকা আকাশ পথে পরিদর্শন করেন। মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর এবং জেলা পুলিশ সুপার অনুপম সিং-কে সঙ্গে নিয়ে তারা গোটা ভূতনী এলাকার আকাশ জুরে হেলিকপ্টারে চক্কর কেটে ভূতনীর বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন।












Leave a Reply