
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হাসিরানী রথ আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রামে পুজো দেন বিজেপি প্রার্থী হাসিরানী রথ। এরপর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার কমদমতলা এলাকা থেকে পদযাত্রা করে প্রায় এক কিলোমিটার মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের দিকে যাওয়ার কর্মসূচি রয়েছে। মিছিল শেষে প্রার্থী-সহ দলীয় নেতৃত্ব ও অন্যান্য প্রতিনিধিরা মহকুমা শাসকের দপ্তরে প্রবেশ করে মনোনয়নপত্র জমা দেবেন।
মনোনয়ন জমা দেওয়ার আগে হাসিরানী রথ বলেন, “দল আমাকে প্রার্থী করেছে। দলের কর্মী-সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।”
নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।












Leave a Reply