
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিএসএফ-এর সতর্কতায় বাঁচল ১০টি প্রাণসাহসিকতা, তৎপরতা ও মানবতার পরিচয় দিয়ে মালদার সেক্টর হেডকোয়ার্টারের ৭১ নম্বর ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা মালদার খান্দুয়া সীমান্ত আউটপোস্টের কাছে গঙ্গা নদী থেকে ডুবে যাওয়া ১০ জন বাংলাদেশি নাগরিককে—যাদের মধ্যে ৩টি শিশু, ৩ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে—উদ্ধার করেছেন।তাদের মধ্যে ৩০ দিন বয়সী একটি শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। বিএসএফ কর্মীরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিশুটিকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। সময়োপযোগী চিকিৎসার ফলে শিশুটি সুস্থ হয়ে ওঠে এবং তাকে নিরাপদে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, উদ্ধারকৃত ১০ জন নাগরিককেই বিজিবি-র (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে তুলে দেওয়া হয়।বিএসএফ: সর্বদা সতর্ক, সর্বদা মানবিক












Leave a Reply