মুখ্যমন্ত্রীর নির্দেশে গাজোলে ‘নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র’, বিধায়কের কার্যালয়ের উদ্বোধন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর নির্দেশে সোমবার থেকে শুরু হল বিধায়কের কার্যালয় নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ,বিশিষ্ট শিল্পপতি রাজেন্দ্র জৈন, বিধানচন্দ্র রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং সাধারণ মানুষ। গাজোল শংকরপুরে বিধায়কের বাসভবনের নিচ তলায় এই কার্যালয়ের উদ্বোধন হয়। বিধায়ক বললেন, এর আগে পাঁচ বছর আমি বিধায়ক থাকলেও তৎকালীন রাজ্য সরকারের অগণতান্ত্রিক মনোভাবের জেরে সেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারিনি। এবারে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের কাজ করার জন্য একটি কার্যালয় খুলতে হবে। সেই নির্দেশ অনুযায়ী নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র নামে এই কার্যালয় আজ উদ্বোধন হলো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বিধানসভা এলাকার প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই কার্যালয়। একজন বিধায়কের কাছ থেকে সাধারণ মানুষের যে সমস্ত পরিষেবা পাওয়া দরকার, সেই ধরনের সমস্ত পরিষেবা এখান থেকে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *