ভাঙড় মহাবিদ্যালয়ে তুমুল সংঘর্ষ, আহত ABVP ও স্টুডেন্ট ফান্ডের বেশ কয়েকজন।

দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- কলেজ দখলকে কেন্দ্র করে ভাঙড় মহাবিদ্যালয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের অভিযোগ। ঘটনায় ABVP এবং স্টুডেন্ট ফান্ডের উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, কলেজে কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের জেরে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রকৃত কারণ কী এবং সংঘর্ষে কারা জড়িত, তা খতিয়ে দেখছে ভাঙড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *