
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- পুজোর ৬১তম বর্ষে বালুরঘাটের কবিতীর্থ অ্যাথলেটিকস ক্লাবের থিম ‘তিনপুরুষ’। অষ্টমীর রাতে মণ্ডপে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের সাহিত্য, চিত্রাঙ্কন ও চলচ্চিত্রের জগৎ।
মণ্ডপে রয়েছে উপেন্দ্রকিশোরের ‘টুনটুনির বই’, সুকুমারের ‘আবোল তাবোল’ ও ‘হযবরল’, সত্যজিতের ফেলুদা, প্রফেসর শঙ্কু, ‘পথের পাঁচালী’ ও ‘গুপী গাইন বাঘা বাইন’-এর প্রসঙ্গ। তিন প্রজন্মের সৃষ্টির ধারাবাহিকতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই থিমের উদ্দেশ্য।
পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচির আয়োজন রয়েছে। মণ্ডপ নির্মাণ করেছেন কালিয়াগঞ্জের নন্দকিশোর ঘোষ। প্রতিমা গড়েছেন বালুরঘাটের কমল পাল। আলোকসজ্জার দায়িত্বে সুশান্ত সাহা এবং শব্দ প্রক্ষেপণে রাহুল হালদার।












Leave a Reply