কালীপুজোর উদ্বোধনের পাশাপাশি মানবিক উদ্যোগ,বস্ত্র ও পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ জেলা পুলিশ সুপারের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- কালীপুজোর উৎসবের আবহে শুধু পুজোর উদ্বোধন নয়, সামাজিক দায়বদ্ধতার বার্তাও দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। গড়বেতা ও গোয়ালতোড় থানার কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করার পাশাপাশি দুঃস্থ পরিবার এবং অপুষ্টিজনিত সমস্যায় ভোগা শিশুদের পাশে দাঁড়ালেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ও গোয়ালতোড় থানার কালীপুজোর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এদিন গড়বেতা থানায় পুজো উদ্বোধনের পাশাপাশি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। একইসঙ্গে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। অন্যদিকে, গোয়ালতোড়ের কেওয়াকোল হাসপাতালে অপুষ্টিজনিত সমস্যায় ভোগা শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার উপস্থিতিতে এই মানবিক উদ্যোগে নতুন করে উঠে এল পুলিশের সামাজিক দায়বদ্ধতার ছবি।
উৎসবের আনন্দের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং শিশুদের পুষ্টির দিকে নজর দেওয়ার এই উদ্যোগ ঘিরে প্রশংসা স্থানীয় মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *