জনজাতীয় গৌরব দিবসে বামনগোলায় বর্ণাঢ্য র‍্যালি, বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। বুধবার এই উপলক্ষে বামনগোলা ব্লক দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পাকুয়াহাট এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শেষ হয়।
এরপর বামনগোলা ব্লকের কমিউনিটি হলে বরণ, প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে জনজাতি সমাজের মহান নেতা ও স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডা, সিধু-কানু এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। হাতে ব্যানার নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের মানুষ।
‘জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আদিবাসী সমাজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মত্যাগকে স্মরণ করা হয়। পাশাপাশি জনজাতি সমাজের অধিকার, সম্মান ও ঐতিহ্য রক্ষার বার্তাও তুলে ধরা হয়।
বীরসা মুন্ডার সংগ্রামী জীবন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।
বামনগোলা ব্লক প্রশাসনের সৌজন্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের জয়েল মূমূ, জয়েন্ট বিডিও উত্তম কুমার বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী বিনা কীর্তনীয়া-সহ ব্লকের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *