
হরিদেবপুর, নিজস্ব সংবাদদাতা: চিকিৎসার খরচ বহন করতে না পারার জেরে মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার লাল মসজিদ সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মায়ের চিকিৎসার খরচ জোগানো নিয়ে সমস্যায় পড়েছিলেন অভিযুক্ত ছেলে। সেই পরিস্থিতি থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তবে ঠিক কী কারণে এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার নেপথ্যে থাকা কারণ খতিয়ে দেখা হচ্ছে।












Leave a Reply