
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীর ঐতিহ্যবাহী বুড়ি কালীমাতার নিরঞ্জন শোভাযাত্রাকে ঘিরে জনজোয়ারে ভাসল রাজ্য সড়ক। মাকে শেষবারের মতো দর্শন করতে এবং বিদায় জানাতে রাস্তার দু’ধারে ভিড় জমান অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। শোভাযাত্রা ঘিরে গোটা এলাকা কার্যত উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে।
ঢাকের বাদ্যি, ভক্তদের উচ্ছ্বাস এবং আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলে নিরঞ্জন শোভাযাত্রাগোটা বুলবুলচন্ডী এলাকায় পরিক্রমা করে টাঙ্গন নদীতে মায়ের নিরঞ্জন করা হয় । প্রিয় বুড়ি মাকে বিদায় জানাতে অনেকেই রাস্তার দু’ধারে অপেক্ষা করেন। মায়ের বিদায়বেলায় ভক্তদের চোখেমুখে ছিল আবেগ ও বিষাদের ছাপ। শেষ মুহূর্তে সকলের কণ্ঠে ধ্বনিত হয় একটাই প্রার্থনা— “বিদায় মা, আসছে বছর আবার এসো।”












Leave a Reply