হুগলীর চন্দননগরে জমে উঠেছে জগদ্ধাত্রী পূজো।

কৌশিক ঘোষ,হুগলী:- হুগলীর চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার অর্ন্তভুক্ত চন্দনগর,চুচুড়া,মানকুন্ডু,
ভদ্রেশ্বর এলাকায় প্রতিবছরের ন্যায় এবছর ও সুউচ্চ জগদ্ধাত্রী প্রতিমা ও আলোকসজ্জা দেখতে কাতারে কাতারে মানুষের ঢল উপচে পড়েছে।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভীড় সামলাতে পুজো উদ্যোক্তারা হিমসিম খেলেন।মান কুণ্ডু স্টেশন রোড কাতারে কাতারে ভীড় সামাল দিতে একটা পুজো প্যান্ডেলের গেট বন্ধ করে দিতে হয়।মান কুণ্ডু স্টেশন রোড এলাকায় মান কুণ্ডু , নতুন পাড়া, সার্কাস মাঠ ( এবার বিরাট রাম মূর্তি ও অযোধ্যা ) ও সুউচ্চ তেমাথার প্রতিমা) খুবই আকর্ষণীয়। দক্ষিণ চন্দননগর তো বটেই উত্তর চন্দননগরেও ভীড় উপচে পড়ছে। চুঁচুড়া ও পার্শ্ববর্তী গ্রামের মানুষ খাদিনা মোড় ও তালডাঙগা দিয়ে জিটি রোড দিয়ে উত্তরের ঠাকুর দেখতে আসেন।উত্তরে রয়েছে বেশ কয়েকটি বড় পুজো।তালডাঙগা , বোড় দিঘির ধার, উত্তরাঞ্চল বিবিরহাট পুজোর হীরক জয়ন্তী । রয়েছে কুন্ডুঘাট দালানের কয়েক বছর ধরে পুরস্কার পাওয়া সাজসজ্জা, ভালো প্যান্ডেল। এবার পাশেই কুণ্ডুঘাট সার্বজনীন ( আদি পুজো) জমকালো শতবর্ষে উত্তমকুমার প্যান্ডেল করে দর্শক টানছে ।এছাড়াও পঞ্চাননতলা, চাঁপা তলা, লক্ষী গঞ্জ বাজারের চাউলপট্টিসহয়চারটি বড় পুজো। রয়েছে সোনার গহনায় সাজানো হেলা পুকুর প্রতিমা।তাই সোমবার থেকে তিনদিন চারদিন দক্ষিণ ও উত্তরের চলবে দর্শক টানার লড়াই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *