
নবগ্রাম, নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের নবগ্রামে ফের রাজনৈতিক দলবদল। পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন হজবিবিডাঙা ও রসুলপুর এলাকার একাধিক সদস্য-সদস্যা। এই দলবদলকে কেন্দ্র করে হজবিবিডাঙা পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, দলবদলের আগে হজবিবিডাঙা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল ৮ এবং কংগ্রেসের ছিল ৬। নতুন যোগদানের পর কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে ৮ এবং তৃণমূলের সদস্য সংখ্যা কমে ৬ হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এই পরিবর্তনের ফলে পঞ্চায়েতের ক্ষমতা কংগ্রেসের হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে বোর্ডের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এখনও নিশ্চিত নয়।












Leave a Reply