
ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুরের লালকুঠি এলাকায় অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে একটি দোকানে আচমকা হানা দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। ব্যারাকপুরের ১৫ নম্বর রেলগেট সংলগ্ন পেট্রোল পাম্পের ঠিক উল্টোদিকে ওই গ্যাসের কারবার চলছিল বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে গ্যাস বিক্রির পাশাপাশি সাট্টার ঠেকও চলছিল। এদিন ঘটনাস্থলে গিয়ে বিধায়ক নিজে আটটিরও বেশি গ্যাস সিলিন্ডার দেখতে পান এবং সেগুলি আটক করার উদ্যোগ নেন।
বিধায়ক কৌস্তভ বাগচীর অভিযোগ, মনীশ শুক্লা হত্যা মামলায় অভিযুক্ত রাই এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে এই অভিযোগের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর বিধায়ক টিটাগড় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারগুলি বাজেয়াপ্ত করে। পাশাপাশি, ঘটনাস্থল থেকেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
অবৈধ গ্যাসের কারবারের অভিযোগে পুলিশি পদক্ষেপের পর এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ব্যবসার সঙ্গে আর কারা জড়িত এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা তদন্তের বিষয়।












Leave a Reply