
হুগলি, নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘আকওয়ান’-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাহত হয়েছিল তারকেশ্বরের স্বাভাবিক জনজীবন। শুক্রবার ভোর থেকে ভারী বৃষ্টির জেরে তার প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায়। একই ছবি দেখা গেল শৈবতীর্থ তারকেশ্বরেও।
শুক্রবার সকাল থেকেই তারকেশ্বরের প্রাণকেন্দ্র বাবা তারকনাথের মন্দির চত্বর, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং বাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম। সপ্তাহের অন্যান্য দিনে যে রাস্তাগুলি সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠে, এদিন সেখানে কার্যত জনসমাগম চোখে পড়েনি।
টানা বৃষ্টির কারণে সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়েছে। বৃষ্টির প্রভাবেই তারকেশ্বরের পরিচিত ব্যস্ত এলাকাগুলিতে এদিন নেমে আসে কার্যত নিস্তব্ধতা।
সাধারণ দিনে ভক্ত, যাত্রী ও ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকা তারকেশ্বরের রাস্তাঘাট এদিন ছিল অনেকটাই ফাঁকা। ক্যামেরায় ধরা পড়েছে দুর্যোগের কারণে শৈবতীর্থের সেই বদলে যাওয়া চিত্র।












Leave a Reply