
মালদা, নিজস্ব সংবাদদাতা :- কালিয়াচকের জালালপুরে ১৩ বছরের এক নাবালিকা মেয়েকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় নাবালিকা মেয়ের ছবি পোস্ট করে ফেসবুকে ভাইরালের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানা অভিযুক্ত যুবককে গ্রেফতার করলেও কয়েকদিনেই ছাড়ার পর এবার অভিযুক্ত যুবকের বাবা সরাসরি নাবালিকার বাবার মোবাইল হোয়াটসঅ্যাপে ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় এবং বিয়ে না দিলে তার মেয়ের ছবি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে নাবালিকার পরিবারের তরফ থেকে কালিয়াচক থানায় আবার অভিযোগ করা হয়। বারবার বলার পরেও থানা কোনো ব্যবস্থা না নেওয়াই ন্যায্য বিচারের দাবিতে অবশেষে নাবালিকার মা শনিবার দুপুরে পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে পুরো ঘটনার লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, কোন নাবালিকা বা মহিলার উপর অন্যায় অত্যাচার হলে আমাদের সরকার প্রশ্রয় দেবে না পুলিশকে বলবো ঘটনার তদন্ত করে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে উপযুক্ত যেন শাস্তির ব্যবস্থা করে।












Leave a Reply