
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার রতুয়া-২ ব্লকে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেস দলে যোগ দিলেন বহু নেতা ও কর্মী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন, দক্ষিণ মালদার সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ তথা জেলা কংগ্রেস নেত্রী মৌসম নুর, ব্লক সভাপতি নিমাই বসাক, যুব নেতা প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্বরা।এই যোগদান কে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।
অন্যদিকে, বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে পুখুরিয়া থানা ঘেরাও কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে রতুয়া-২ ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়।
কংগ্রেস নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা এবং এলাকার উন্নয়নের দাবিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলীয় নেতৃত্বের মতে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনায় রতুয়া-২ ব্লকে সংগঠন আরও শক্তিশালী হবে।












Leave a Reply