
সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- পুরনো মামলায় গ্রেফতার হলেন সামসেরগঞ্জের SDPI নেতা মোহাম্মদ আলাউদ্দিন। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত আলাউদ্দিন বর্তমানে সামসেরগঞ্জ ব্লক SDPI সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর গ্রেফতারির ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে নুপুর শর্মা বিতর্ককে কেন্দ্র করে সামসেরগঞ্জে অশান্তি, ভাঙচুর ও উত্তেজনার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন। দাঙ্গা, ভাঙচুর-সহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া পুরনো মামলাগুলির তদন্তের সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
মঙ্গলবার গ্রেফতারের পর বুধবার তাঁকে আদালতে পেশ করে পুলিশ। দীর্ঘদিন আগের ঘটনার মামলায় SDPI-র ব্লক সভাপতির গ্রেফতারিকে ঘিরে সামসেরগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরনো মামলার তদন্তের অগ্রগতির অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।












Leave a Reply