নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জয়ের লক্ষ্যে 100% আশাবাদী দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচারে বেরিয়ে একথা বললেন শান্তিপুর 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত তৃণমূল প্রার্থীর স্বামী বিভাস ঘোষ। গতকালই শান্তিপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড এর তৃণমূল প্রার্থীরা তাদের ওয়ার্ডের দলীয় কর্মীদের সাথে নিয়ে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছেন। বুধবার সকাল থেকেই বেশ কয়েকটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ইতিমধ্যে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন। বুধবার বিকেল হতেই ভোট প্রচারে নেমে পড়েন শান্তিপুর 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা ঘোষ। স্বামী বিভাস ঘোষ শান্তিপুর 19 নম্বর ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর ছিলেন, এবছর পৌর নির্বাচনে 19 নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিট পেয়েছে স্ত্রী অনন্যা ঘোষ। স্ত্রী রাজনীতিতে নতুন, রাজনীতির কৌশল অনেকটাই অজানা, তাই রাজনীতির আঙিনায় স্ত্রীকে ভোট প্রচারে হাতে খড়ি দিলেন প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ। স্ত্রীকে নিয়ে ভোট প্রচার করলেন তিনি, ভোট প্রচারে বেরিয়ে ওয়ার্ডের মানুষের সাথে সাক্ষাৎ করেন মানুষের অভাব অভিযোগ শোনেন। যদিও আজ থেকে পুরোদমে ভোট প্রচার চলবে বলে জানায় তৃণমূল প্রার্থীর স্বামী বিভাস ঘোষ।
শান্তিপুর পৌর ভোট প্রচার।












Leave a Reply