দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজেই দেওয়াল লিখলেন শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বৃন্দাবন প্রামানিক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজেই দেওয়াল লিখলেন শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বৃন্দাবন প্রামানিক। বিন্দাবন প্রামাণিক বর্তমানে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, শান্তিপুরের জননেতা প্রয়াত অজয় দের সাথে দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন। রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্ট অভিজ্ঞ বর্তমান তৃণমূল নেতা বিন্দাবন প্রামাণিক, যদিও শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের যেকোনো সমস্যায় ঝাঁপিয়ে পড়েছেন বিন্দাবন প্রামাণিক এলাকার মানুষের পাশে থেকেছেন সব সময়। বছরে দুই একবার প্রাকৃতিক দুর্যোগের কারনে ওই এলাকায় গঙ্গা ভাঙ্গন শুরু হয়, ভাঙ্গন কবলিত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে বিন্দাবন প্রামাণিক। এবছর শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী করা হয়েছে বিন্দাবন প্রামাণিক কে, প্রার্থী হওয়ার পর থেকেই জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ যথেষ্টই বিন্দাবন প্রামাণিক প্রার্থী হওয়ায়। বৃহস্পতিবার সকাল সকাল নিজেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ওয়ার্ডে বেরিয়ে পড়লেন এরপর নিজের হাতেই দেওয়াল লিখলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *