আলু ভর্তি ট্রাক চাকা খুলে উল্টে গেল।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ শুক্রবার বাঁকুড়া জেলার ছাতনা জল টাংকি গড়ার সামনে রাত্রি আড়াইটা থেকে পৌনে তিনটা নাগাদ আদরাগামী ছয় চাকার একটি আলু ভর্তি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে একটি পেছনের চাকা খুলে যাওয়াই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই পাল্টি খেয়ে যায়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় ছাতনা থানা পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে ড্রাইভারকে উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *