ফিউশন মাইক্রো ফাইনান্স এর সামাজিক কর্মসূচি।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- ফিউশন মাইক্রো ফাইনান্স এর সামাজিক কর্মসূচি। আজ ১২ই ফেব্রুয়ারি গোবিন্দ নগর স্থিত এক বেসরকারি লজে ফিউশন মাইক্রো ফাইনান্স লিঃ এর উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকের মহিলাদের ওয়াটার হুইল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে জুনবেদিয়া গ্ৰাম পঞ্চায়েত প্রধান সুদর্শন গোস্বামী, ফিউশন এর গৌরব দেবনাথ সহ বিশিষ্ট ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।এক কর্মকর্তা জানান, ফিউশন মাইক্রো ফাইনান্স লিঃ ১৯টি রাজ্যে কাজ করছে ।ফাইনান্স এর সাথে সাথে আমরা সামাজিক কর্মসূচি মূলক কাজ করে চলেছে ।তার ই অঙ্গ হিসেবে আজ ৫০জন মহিলাকে ওয়াটার হুইল গুলি প্রদান করা হয়।এই হুইল ব্যবহার করে তারা কম সময়ে কোনো ক্লান্তি অনুভব না করে সহজেই প্রচুর জল আনতে সক্ষম হবে।‌
ফিউশন মাইক্রো ফাইনান্স লিঃ হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক এ নিবন্ধিত একটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এই সংস্থা সমাজের অর্থনৈতিক ও সামাজিক ভাবে অনগ্ৰসর অংশের নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *