সবুজ ধ্বংস করে মেলা তারই প্রতিবাদে মিছিল এবং পথ সভা করলেন এলাকার স্থানীয় বাসিন্দারা।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সবুজ ধ্বংস করে মেলা তারই প্রতিবাদে মিছিল এবং পথ সভা করলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে দাসনগর এলাকায়। উৎসব কে সামনে রেখে দাসনগরের ছোট মাঠে স্থানীয় বিজেপি নেতা বিভাস হাজরা সবুজ ধ্বংস করে মেলা বসিয়েছেন। স্থানীয় মানুষের অভিযোগ শুধু মাত্র ব্যাক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই মেলা । হাওড়া পুরো নিগমের উদ্যোগে কয়েক বছর আগে লক্ষ লক্ষ খরচ করে এই মাঠটির আমূল সংস্কার করা হয়। তৈরি হয় সবুজ সুন্দর খেলার মাঠ। সেই সবুজ ধ্বংস করে সেখানেই মেলা বসিয়েছিলেন বিজেপি নেতা বিভাস হাজরা। যত্র তত্ৰ বাঁশ পোঁতার কারণে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে মাঠের। তার ই প্রতিবাদে আজ স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সভা করা হয়। এলাকার মানুষ এই প্রতিবাদে সামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *