নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- দিনের বেলায় দাদা চায়ের দোকানে, সন্ধ্যার পর থেকে বৌদি দোকানে, দাদা প্রচারে অথবা দেওয়াল লিখনে। এভাবেই শান্তিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের হাত প্রতীক চিহ্নের প্রচার চলছে চায়ের চুমুকের সাথে। দাদা হলেন মথুরা কর্মকার শান্তিপুরের বিখ্যাত চায়ের দোকান, অসাধারণ দেওয়াল লিখন শিল্পী, কংগ্রেসী আদর্শে দীর্ঘদিন শান্তিপুর শহর কংগ্রেসের কার্যকরী সমিতির সভাপতি। তৃণমূলের শত হাতছানির মাঝেও মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করতে ভোলেন না তাদের জন্ম এবং মৃত্যু দিনে শ্রদ্ধা জানাতে।
সারাবছরই চা বিক্রির সাথে চলে কংগ্রেসী ইতিহাসের পর্যালোচনা।
বৌদি পলি কর্মকার, এবারে শান্তিপুর পৌরসভা নির্বাচনে 11 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী। সারাদিন সংসার এবং সন্তানের লেখাপড়া সামলিয়ে কিছুটা সময় বাড়ি বাড়ি প্রচারের কাজ সারছেন দিনের বেলায় স্বামী মথুরা কর্মকার তখন সামলাচ্ছেন দোকান। সন্ধ্যার পর, কখনো স্ত্রীর ভোট প্রচারের দেওয়াল লিখন কখনো বা পাড়ার মোড়ে ক্লাব বারোয়ারির কমিটির কাছে পৌঁছাচ্ছেন দিনবদলের বার্তা। প্রার্থী পলি কর্মকার গলায় জাতীয় কংগ্রেসের উত্তরীয় নিয়ে চা বিক্রির ফাঁকে ফাঁকে সেরে ফেলছেন প্রচারও। বিজেপি সিপিএম তৃণমূল বিভিন্ন ধরনের খরিদ্দারদেরও বাদ দিচ্ছেন না ভোট চাওয়া। অবশ্য এ প্রসঙ্গে তিনি বলেন, আবেদন করা দোষের কোথায়?
মথুরা কর্মকার বিশ্বাস করেন, অতীতে শুধু এই ওয়ার্ড নয় শান্তিপুরের মাটি কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিলো, এইতো সেদিন মাত্র কয়েক বছর আগে সারা জেলা তৃণমূলের দাপটের মাঝেও রানাঘাট শান্তিপুরে কংগ্রেসের টিকিটে জিতেছিলো বিধায়ক। এবছরেও পাশের কৃষ্ণনগর পৌরসভায় তৃণমূল থেকে কংগ্রেসের ঘরে ফেরা শুরু হয়েছে। হয়তো শান্তিপুর পৌরসভায় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি পৌঁছতে চলেছে।
মথুরা কর্মকার জানান, এই 11 নম্বর ওয়ার্ডে পর পর টানা তিনবারের জন্য নির্বাচিত হয়েছেন একমাত্র সিপিআইএম কাউন্সিলর সৌমেন মাহাতো, মহিলা সংরক্ষিত হওয়ার কারণে এবারে তার স্ত্রী প্রার্থী হয়েছেন। কংগ্রেসের নামে পরিবারতন্ত্রের দোষ দেওয়া সিপিআইএম কিভাবে একই পরিবার থেকে দুজন প্রার্থী করলেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তবে তিনি আশাবাদী জয়ের বিষয়ে কারণ বর্তমান শাসক দলের স্বজনপোষণ দুর্নীতির জবাব দিতে মানুষ প্রস্তুত।
নদীয়ার শান্তিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের চা বিক্রির সাথেই চলছে জাতীয় কংগ্রেস প্রার্থীর ভোট প্রচার, একমাত্র সম্বল অতীতের কংগ্রেসী আবেগ।












Leave a Reply