পুলিশের মানবিক মুখ।

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- পুলিশের মানবিক মুখ। শান্তিপুর থানা এলাকারই দুটি অত্যন্ত অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিল শান্তিপুর থানার পুলিশ। রবিবার শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ এর কাছে খবর আসে শান্তিপুর মুন্সিপুল মানিক চর এলাকায় দু’টি অত্যন্ত অসহায় পরিবার খাদ্যের অভাবে রয়েছে। খবর আসা মাত্রই ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ খুবই অল্প সময়ের মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেলেন ওই দুটি পরিবারের কাছে। এরপর দুটি পরিবারের হাতেই তুলে দিলেন খাদ্য সামগ্রী, জানা যায় দুটি পরিবারের দুই সদস্য শারীরিক অক্ষমতার কারণে রোজগার নেই। সেই কারণে অর্থের অভাব, একবেলা একমুঠো খাদ্য যোগাড় করতে অপারোক তারা। আজ পুলিশের এই মানবিক মুখ দেখে আপ্লুত দুটি পরিবার। শান্তিপুর থানার এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *