বিজেপি প্রার্থীর ভোট প্রচারে বিধায়ক।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আগামী ২৭ ফেব্রুয়ারি আসন্ন পৌর নির্বাচনে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। দুবরাজপুর পৌরসভার ১৬ টি আসনের মধ্যে তৃনমূল কংগ্রেস ১৬ টি প্রার্থী দিয়েছিল। কিন্তু নির্বাচন হওয়ার আগেই ৫ টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয় তৃণমূল প্রার্থীরা। এখন তৃণমূল কংগ্রেসের ১১ টি আসনে নির্বাচন হবে। আর বিজেপি মাত্র ৭ টি আসনে প্রার্থী দিয়েছে। তবুও ভোট ময়দানে লড়াই হবে বলে দাবি করছেন বিজেপি নেতৃত্ব। এদিন দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রণজিত সিংহকে ভোট প্রচারে দেখা গেল দুবরাজপুর বাজারে। তাঁর সাথে অবশ্য ভোট ময়দানে প্রচারে যাচ্ছেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। এই ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানান বিজেপি প্রার্থী রণজিত সিংহ। উল্লেখ্য, দীর্ঘ দিনের পৌর প্রধান বনাম বিজেপির নতুন মুখ। কে চ্যাম্পিয়ন হবে এখন সেটা দেখার অপেক্ষায় রয়েছেন দুবরাজপুরের জনগন। এদিন রণজিত সিংহ জানান, আমি জনগনের ভালোই সাড়া পাচ্ছি। আমি অন্যায়কে প্রশ্রয় দি না। মানুষের আশীর্বাদ নিয়ে এই ওয়ার্ডে দাঁড়িয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *