জয়নগর কেন্দ্রের সাংসদ কে শুভেচ্ছা।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে সাংসদ প্রতিমা মন্ডল। বর্তমানে তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা পদে নির্বাচিত হয়েছেন।আর সেই কারণে শুক্রবার বাসন্তী এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাংসদ প্রতিমা মন্ডল কে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস।জনপ্রতিনিধি হিসাবে দলীয় ভাবে এবং বাসন্তীর মানুষের কাছে শুভেচ্ছা পেয়ে আবেগে আপ্লুত সাংসদ।তিনি জানিয়েছেন ‘পদ টা বড় কথা নয়। মানুষের পাশে থেকেই কাজ করাটাই একমাত্র তাঁর লক্ষ্য।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার মন্টু গাজী,বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রাক্ত প্রধান শ্রীদাম মন্ডল,বাসন্তী পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দিলীপ নস্কর,কৃষি কর্মাধ্যক্ষা হীরা সরকার,মৎস্য ও প্রাণি দপ্তরের কর্মাধ্যক্ষা পূজারানী বাইন,হায়দার গাজী,রাজা গাজী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *