পুলিশি হানাতে বাজেয়াপ্ত বহুজাতিক কোম্পানির নকল পানীয়,গ্রেফতার ১।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পুলিশি হানাতে বাজেয়াপ্ত হল বহুজাতিক কোম্পানির নকল পানীয়। নকল পানীয় বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্ত একজন কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শিমূলতলা এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে বহুজাতিক পানীয় সংস্থা পেপসি কোম্পানির অনুমোদিত স্টাফ মারফত বাসন্তী থানার পুলিশ জানতে পারে শিমূলতলা এলাকায় বহুজাতিক সংস্থার খালি বোতলে সোডা জল ভরে অবৈধ ভাবে ব্যবসা ফেঁদে বসেছিল।
নির্দিষ্ট সুত্রধরে বাসন্তী থানার পুলিশ এলাকায় অভিযান চালায়।সেখানে একটি কারখানায় সাইফুল লস্কর নামে একজন অভিযুক্ত কে গ্রেফতার করে।পাশাপাশি ধৃত কে জিঞ্জাসাবাদ করে ৪৭৯ টি নকল পেপসি, মিরিন্ডা ভরা বোতল ,১১৯২ টি খালি বোতল, ২৩৪০টি ছিপি, ২ বোতল সিরাপ উদ্ধার করে বাজেয়াপ্ত করে।ধৃত সাইফুল লস্কর এর বিরুদ্ধে অবৈধভাবে নকল পেপসির পানীয় তৈরি ও ব্যবসা করার জন্য একটি মামলা রুজু করে করেছে বাসন্তী থানার পুলিশ। এছাড়াও ধৃতের সাথে আর কেউ যুক্ত রয়েছে কি না সে বিষয়েও তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *