জমাদারের বেশে নারী পাচার,চক্র ফাঁস।

দক্ষিণ চব্বিশ পরগনা, সুভাষ চন্দ্র দাশ:- সোনারপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুজন মহিলা মোট ৮ জন কে গ্রেফতার করলো পুলিশ।বাংলাদেশ থেকে এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে বেআইনি ভাবে সীমান্ত এলাকা টপকিয়ে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ। সেই ঘটনারই পর্দা ফাঁস করলো ডায়মন্ডহারবার জেলা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং স্কোয়ার্ড।
গত ৭ ফেব্রুয়ারি পুলিশের আস্থা নামে একটি অ্যাপ এ এক নাবালিকা সাহায্য চেয়ে জরুরীর একটি মেসেজ পাঠায়। পরবর্তী কালে পুলিশ জানতে পারে বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে ওই নাবালিকাকে তার প্রেমিক অন্য এক তরুণের হাতে তুলে দেয়। সেখান থেকে সীমান্ত এলাকা টপকিয়ে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটি যৌনপল্লীতে তাকে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে সীমান্ত সংলগ্ন এলাকার এক মহিলা ও মহিষাদলের যৌনপল্লীর এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে আরও ছয়জনকে সোনারপুর ও অন্যান্য জায়গা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি সোনারপুরের বাসিন্দারা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। তারা বেআইনি ভাবে ভোটার কার্ড তৈরি করে এ রাজ্যে জমাদার সেজে বসবাস করছিলো। তাদেরকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে এই আন্তর্জাতিক চক্রের পিছনে আর কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *