মেদিনীপুর শহরের তোড়াপাড়ায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য,পিটিয়ে খুন অভিযোগ তুলছে স্থানীয়রা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে মেদিনীপুর শহরের তোড়াপাড়ায় দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পিটিয়ে খুন করার অভিযোগ তুলছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যাক্তির নাম পল্টু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে টোটোর ব্যাটারি চুরি করতে ছিলেন এই ব্যক্তি। সে সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় সে। এরপর বেধড়ক পেটানো হয় তাঁকে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ পুলিশ আধিকারিকদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্তে এসেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যে তদন্ত চালিয়ে চারজনকে আটক করেছে কোতওয়ালি থানার পুলিশ। অন্যদিকে ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। চলছে এলাকায় পুলিশের টহলদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *