হোলীর দিন তুলির টানে তাক লাগালো তমলুকের দুই পড়ুয়া।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রামচন্দ্রপুরের মেয়ে আইপি বাসু ক্লাস টেনের পড়ুয়া আর একজন তমলুকের বারাসাতি গ্রামের মেয়ে ‌প্রথম বর্ষের কলেজ পড়ুয়া নিবেদিতা সী।
হোলীর দিন নিজের হাতে অভিনব ভাবে স্কেচ করে তাক লাগিয়ে দিয়েছে জেলা বাসীকে।
বসন্ত উৎসবে উপহার হিসেবে তুলির টানে হাতের যাদুতে কৃষ্ণের মূর্তি এঁকে নজর কাড়ল দুই চিত্রশিল্পী।
মেছেদার শান্তিপুর বন্ধু সংঘের উদ্যোগে ১৩ তম সম্প্রীতি ও বসন্ত উৎসবে ডাক পেয়ে তুলির টানে নানান রঙের ছোঁয়ায় ছবি আঁকতে দেখা গেল দুই দক্ষ শিল্পীকে।
হোলীর দিনে তাঁদের এমন শিল্পকলা মন কেড়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *