রাজ্য সরকারের “শিশু মিত্র পুরস্কার ২০২১,জেলাশাসকের কার্যালয়ে এই পুরস্কার প্রাপক বিদ্যালয়গুলির প্রধানদের হাতে তুলে দিয়েছেন জেলাশাসক ডা: রশ্মি কমল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের “শিশু মিত্র পুরস্কার ২০২১, পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার প্রদান করা হয়েছে। জেলাশাসকের কার্যালয়ে এই পুরস্কার প্রাপক বিদ্যালয়গুলির প্রধানদের হাতে তুলে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাক্তার রশ্মি কমল।
জেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলির মধ্যে পলাশপাই ভগবতী দেবী বালিকা বিদ্যালয়, এবং উচ্চ মাধ্যমিক স্তরে, নচিপুর আদিবাসী হাই স্কুল এই পুরস্কার পেয়েছে। জেলাশাসক এই স্কুলগুলির প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের হাতে পুরস্কার স্বরূপ একটি মেমেন্টো, শংসাপত্র এবং ২৫ হাজার টাকার চেক তুলে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে জেলাতে রাজ্য সরকারের ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের প্রদান করা হয়েছে। জেলার ২৪ জন ছাত্র ছাত্রীর হাতে ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সমগ্র শিক্ষা মিশনের অধীনে এই প্রতিযোগিতা গুলি জেলাতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *