ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজনকে গ্রেফতার করল খরগপুর টাউন থানার পুলিশ,এলাকায় চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো পশ্চিম মেদিনীপুর জেলার খরগপুর টাউন থানার পুলিশের বড় সাফল্য, ডাকাতি উদ্দেশ্য জড় হয়েছিল তিনজন,
শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পেয়ে খড়্গপুরের বিএনআর ময়দান থেকে তিনজনকে গ্রেফতার করল খরগপুর টাউন থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ওয়ান শাটার বন্দুক ও গুলি উদ্ধার করেছে খরগপুর টাউন থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বিএনআর ময়দানে খবর পেয়েই আমরা এই তিনজনকে গ্রেপ্তার করেছি ওদের কাছ থেকে একটি বন্ধু ও একটি গুলি পাওয়া গেছে । অভিযুক্ত তিন জনকে শনিবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে । অভিযুক্তরা হলেন দীপায়ন মাইকেল ওরফে গুমের আশীষ মহান্তি, ডি. জগমোহন এরা প্রত্যেকেই খড়্গপুরের বাসিন্দা অভিযুক্ত মাইকেলের আগেও বহু ঘটনার সঙ্গে জড়িত । আর এই খবর ছড়িয়ে পড়তে প্রশংসার ঝড় খড়গপুর শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *