পাঁশকুড়াতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩৪ কেজি বারুদ উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলার রামপুরহাট কাণ্ডের পরেই রাজ্যের সমস্ত থানার সমস্ত পুলিশ কর্মীর আগামী ১০ দিনের জন্য সমস্ত ছুটি বাতিলের  নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। যারা ছুটিতে আছেন তাদেরও ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় হাজির হয়ে রিপোর্ট করতে হবে। পাশাপাশি এলাকা ভিত্তিক অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে বোমা, পিস্তল, গুলি বারুদ। এর পরেও যদি কোনো থানা এলাকায় বোমা বাজির ঘটনা ঘটে তার জন্য শোকজ করা হবে সংশ্লিষ্ট থানার ওসি আইসিকে। এই নির্দেশ পাওয়ার পরেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার আইসি আশীষ মজুমদারের নেতৃত্বে। পাঁশকুড়া থানা এলাকায় বিশেষ অভিযান চলে। পাঁশকুড়াতে এই বিশেষ অভিযান। চালিয়ে পূর্ব চিল্কা থেকে। বোম তৈরির মসলা উদ্ধার, গ্রেপ্তার ১, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান পাঁশকুড়া থানার আইসি অশীষ মজুমদার। তিনি আরো বলেন এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে, তবে ধৃতকে সোমবার তমলুক আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে, তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *