গাজোলডোবা ক্যানেল রোড থেকে দুটো ক্যাঙ্গারু উদ্ধার করল বৈকুন্ঠপুর বনবিভাগের কর্মীরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গাজোলডোবা ক্যানেল রোড থেকে দুটো ক্যাঙ্গারু উদ্ধার করল বৈকুন্ঠপুর বনবিভাগের কর্মীরা। এদিন জলপাইগুড়ি জেলা থেকে উদ্ধার হল দুটি ক্যাঙ্গারু শাবক।ক্যাঙ্গারু গুলোকে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

এদিন গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার গাজোলডোবা এলাকার ক্যানেল রোড থেকে দুটি ক্যাঙ্গারু উদ্ধার হয় একটি স্করপিও গাড়ি থেকে।এরপর বেলাকোবা রেঞ্জের কর্মীরা ক্যাঙ্গারু দুটিকে উদ্ধার করে বেলাকোবা রেঞ্জের নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *