একাধিক বার নাবালিকাকে শ্লীলতাহানি অভিযোগ এলাকার এক ব্যাক্তির বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে হবিবপুর থানা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-একাধিক বার নাবালিকাকে শ্লীলতাহানি অভিযোগ এলাকার এক ব্যাক্তির বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে হবিবপুর থানা এলাকায়। অভিযোগ বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে একাধিক নাবালিকাকে শ্লীলতাহানি করতো বলে অভিযোগ, এবিষয়ে ওই নির্যাতিতা মেয়ের মা লিখিত অভিযোগ জানিয়েছে।অভিযোগের ভিত্তিতে হবিবপুর থানার পুলিশ রবি কর্মকার নামে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে।নির্যাতিতার বাবা জানিছে,এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শুক্রবার রাত থেকে ভয় পেয়ে হঠাৎ কেঁপে উঠছে তার মেয়ে কে তার মা জিজ্ঞেস করে কি হয়েছে, তার মেয়ে বলে এলাকার ওই সাইকেল মেকানিক সাথে রয়েছে মুদিখানার দোকান সেই দোকানে, চকলেট বিস্কুট দিয়ে অসভ্যতা করে বলে জানায়।তার মা বাবা সম্পন্ন ঘটনা জেনে রাতেই হবিবপুর থানায় লিখিত অভিযোগ জানানোর পরে। জানতে পারে ওই দোকানদার একাধিক নাবালিকাকে সঙ্গে চকলেট বিস্কুট লোভ দেখিয়ে অশালীন আচরন করে বলে জানতে পারে। পুলিশ সুত্র জানা গিয়েছে ,একাধিক নাবালিকার সাথে শ্লীলতাহানি অভিযোগ করেছে,অভিযোগের ভিত্তিতে রবি কর্মকার নামে ওই ব্যাক্তি গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যাক্তি বিরুদ্ধে পকসো, সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে হবিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *