পুরো নির্বাচনে জয়ী হওয়ার পর এই প্রথম নিজের দলীয় কার্যালয় চালু করলেন ইংরেজবাজার পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাস।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পুরো নির্বাচনে জয়ী হওয়ার পর এই প্রথম নিজের দলীয় কার্যালয় চালু করলেন ইংরেজবাজার পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাস। শুক্রবার নববর্ষের দিন রাতে মালদা শহরের কানিমোড় এলাকায় তৃণমূলের সংশ্লিষ্ট কাউন্সিলরের এই দলীয় কার্যালয় উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী । এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পুরসভার কাউন্সিলর বাবলা সরকার, গৌতম দাস শুভদীপ সান্যাল মনীষা মন্ডল সহ অন্যান্যরা। তৃণমূল কাউন্সিলর পূজা দাস জানিয়েছেন, এবারের পুরনির্বাচনের মানুষ দুহাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছেন। আমাকে জয়ী করেছেন। সাধারণ মানুষের সার্বিক পরিষেবার জন্য কানিমোড় এলাকায় দলীয় কার্যালয় চালু করা হলো। এই কার্যালয় থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের সমস্ত সমস্যার অভাব-অভিযোগের কথা শোনা হবে । এবং দ্রুত সেগুলি সমাধান করার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *