আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার রামচক গ্ৰামে এক মধ্যবয়সী মহিলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল কোতুলপুর থানার পুলিশ ।জানা যায় আজ দুপুর নাগাদ প্রতিবেশীরা বাঁশ বাগানের মধ্যে একটি মৃতদেহ দেখতে পায় ।তড়িঘড়ি স্থানীয় মানুষ কোতুলপুর থানার পুলিশকে খবর দেয় ।ঘটনাস্থলে কোতুলপুর থানার পুলিশ উদ্ধার করে ঝুলন্ত মৃতদেহ। জানা যায় ওই মহিলার নাম দেবী রুইদাস বয়স আনুমানিক 49 বছর স্থানীয় সূত্রে জানতে পারা যায় কয়েক দিন ধরেই দুই ছেলে এবং বৌমা ও দেবি রুইদাস এর সাথে বচসা চলছিল প্রতিবেশীরা এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিতে রাজি নয় । কোতুলপুর থানার পুলিশ উক্ত ঘটনার তদন্ত শুরু করেছে । দুই বউ মা এবং এক ছেলে পলাতক।
বাঁকুড়া জেলার রামচক গ্ৰামে এক মধ্যবয়সী মহিলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল কোতুলপুর থানার পুলিশ ।












Leave a Reply