নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- – হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি। জানা যায় গত ২৭ শে জানুয়ারি পাকুয়াহাট গোবরা কুড়ি মেলায় এক বয়স্ক মহিলার মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায় যার জেরে সমস্যায় পড়েছিলেন ওই মহিলা। সে সময় ওই মহিলার পাকুয়াহাট ফাঁড়িতে মোবাইল হারিয়ে যাওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ওই মোবাইল উদ্ধার করে মহিলার হাতে তুলে দেন।এই বিষয়ে ঐ মহিলা জানান আমার হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে আমি খুশি । এবিষয়ে ঐ মহিলা পাকুয়াহাট ফাঁড়ি ও বামনগোলা থানার কে ধন্যবাদ জানান।
হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি।












Leave a Reply