বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ অষ্টম শ্রেণির ছাত্রীকে এলাকায় চাঞ্চল্য মালদহে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ অষ্টম শ্রেণির ছাত্রীকে এলাকায় চাঞ্চল্য মালদহে। গণধর্ষণের অভিযোগ চার যুবকের বিরুদ্ধে। এই ঘটনা মালদহের বৈষ্ণবনগর থানার এলাকায়।এই ঘটনার পরেই দুই প্রতিবেশী যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানাগিয়েছে।আরো দুই অভিযুক্ত পলাতক।

ছাত্রীর মায়ের অভিযোগ , রাতে বাড়ির কেউ না থাকার সুযোগ নিয়ে মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। বাড়িতে এসে মেয়েকে না পেয়ে আত্মীয়দের নিয়ে খোঁজাখুঁজি করতেই । অসুস্থ অবস্থায় মেয়েকে ফিরে আসে। বাড়িতে ফিরে সব ঘটনা জানতেই পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার।
বাড়িতে ফাঁকা থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে ছাত্রীকে জোর করে বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাওয়া এমনি অভিযোগ পরিবারের।দুষ্কৃতীরা ওই ছাত্রীকে বাড়ি পাশে থাকা একটি বাগানে তুলে নিয়ে যায়।ঘটনার অভিযোগ জানানো হয় পরিবারের তরফে বৈষ্ণবনগর থানায়। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীর পরিবারের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *