নদীয়ার কুপার্স 4 নম্বর ওয়ার্ডে রাতে ভাগ্নের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মন্টু শিকদার কে ।।।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার কুপার্স 4 নম্বর ওয়ার্ডে রাতে ভাগ্নের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মন্টু শিকদার কে । ঘরের সামনের মাটি খুঁড়ে গর্ত করে রাখা হয়েছিল।
বুধবার রাতেই গাংনাপুর থেকে ভাগ্নেকে গ্রেফতার করে রাণাঘাট থানার পুলিশ। মৃত মামার নাম মন্টু শিকদার তার স্ত্রীর মৃত্যুর পর ,ভাগ্নে বিপুল মণ্ডলের সাথেই মামা মন্টু শিকদার থাকতেন মামাকে এলাকায় দেখা যাচ্ছিল না। পরে বন্ধ ঘর থেকে মামাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কুপার্স ফাঁড়ির পুলিশ। নিয়ে যাওয়া হয় রাণাঘাট মহকুমা হাসপাতালে। সেখানেই মামাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় লোকজন আত্মীয়দের দাবী, মামাকে কবর দিয়ে দেহ লোপাট করতেই মাটি খুঁড়ে গর্ত করা হয়েছিল।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *