ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু।

উত্তর দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর তিন নাম্বার রাধিকাপুর গ্রাম গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর এলাকায়। মৃত্যু শিশুর নাম রহিত হোসেন বয়স ৮, জানা যায় একটি ট্রাক্টর জমিতে কাজে যাবার সময় ট্রাক্টর এর নিচে চাপা পড়ে আশঙ্কাজনক অবস্থায় । এম্বুলেন্স করে কালিয়াগঞ্জ হাসপাতলে নিয়ে আসার সময় যতসম্ভব মারা যায়, কালিয়াগঞ্জ হাসপাতালের রোহিতকে আনার পরে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এ নিয়ে কালিয়াগঞ্জ এর ফরিদপুর এলাকায় এলাকায় রোহিতের মৃত্যু নিয়ে শোকের ছায়া নেমে পড়েছে এবং ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে ঘাতক ট্রাক্ট্রার টিকে আটক করছে। কালিয়াগঞ্জ থানার পুলিশ ময়না তদন্ত নেমেছে কি ভাবে ট্রাক্টর নিচে চাপা পড়ে মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায় ট্রাক্টর টি গতি বেশি থাকার কারণে ট্রাক্টর ড্রাইভার সামাল দিতে না পারায় কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে। মৃত্যুর আত্মীয়রা সঠিকভাবে সংবাদমাধ্যমের থেকে কথা না বলাতে একটি অন্য প্রশ্ন দাঁড়াচ্ছে এই মৃত্যু নিয়ে।
মৃত্যু দেহ কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে রায়গঞ্জ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *