নবম শ্রেণিতে পঠরতা ছাত্রীর বিয়ে রুখলো ইন্দাস থানার পুলিশ।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া ইন্দাস ব্লকের তৃষালন গ্রামের এক নাবালিকার বিয়ে রুখলো ইন্দাস থানার পুলিশ প্রশাসন । গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ইন্দাস এর আকুই এক নং পঞ্চায়েতের ত্রিশালন গ্রামে পৌঁছান ইন্দাস থানার প্রশাসনিক আধিকারিকেরা , বাড়িতে পৌঁছে ওই নাবালিকার বিয়ে বন্ধ করা হয় ইন্দাস থানা র পুলিশ প্রশাসনের পক্ষ থেকে্ জানা যায় ওই নাবালিকার বয়স মাত্র১৪ বছর ।আকুই ননীবালা উচ্চ বিদ্যালয়ে ক্লাস নাইনের ছাত্রী। ইন্দাস থানার পুলিশ প্রশাসনিক আধিকারিকরা ওই নাবালিকার অভিভাবকদের সঙ্গে কথা বলে বোঝান এবং আপাতত বিয়ে বন্ধ রাখার নির্দেশ দেন ।ইন্দাস থানার পুলিশ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *