পবিত্র রমজান মাস উপলক্ষে মালদহের বামনগোলা থানার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হলো বুধবার সন্ধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পবিত্র রমজান মাস উপলক্ষে মালদহের বামনগোলা থানার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হলো বুধবার সন্ধ্যায়। এদিন থানার প্রাঙ্গণেই ইফতারের আয়োজন করা হয় এদিনের ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন মালতিপুর বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার,রতুয়ার বিধায়ক সমর মুখোাপাধ্যায় , ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বামনগোলা থানার পুলিশ আধিকারিক ও অন্যান্য কর্মীরা এছাড়াও এলাকার পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।এদিন ইফতার মাহফিলে বাহারি বিভিন্ন ফল ও নানান রকমের খাওয়ার আয়জন করা হয় এদিনের ইফতার মাহফিল সকলে মিলেমিসে জমে ওঠে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *