শিল্প শহর হলদিয়ার হেলিপ্যাড ময়দান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য,তদন্তে পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার হেলিপ্যাড ময়দানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, বিশেষ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম কানাইলাল দাস, বয়স আনুমানিক ৬০ থেকে ৭০ বছর, বাড়ি হলদিয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ব্রজনাথচক এলাকায়, জানা গেছে গতকাল থেকেই ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন, তবে তার মৃতদেহ একাধিক আঘাতের চিহ্ন থাকায় মৃত্যু নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হলদিয়া থানার পুলিশ পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়, পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করে, তবে ওই ব্যক্তির মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *